পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে স্ত্রীর উপর অভিমান করে স্বামী রবিউল ইসলাম (২৫) বিষপানে আত্মহত্যা করেছে। জানা যায়, রোববার স্ত্রী ফাতেমা খাতুন (২০) কে শ্বশুর বাড়ীর লোকজন জোর করে নিয়ে যায়। এঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে রবিউল ইসলাম (২৫) সবার অজান্তে বিষপান করে। পরে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে দুপুর ২টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভর্তির কিছুন পর কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষনা করেন। পারিবারিক সুত্রে জানা গেছে, গত দেড় বছর আগে উপজেলার হাবড়া ইউনিয়নের খিয়ারপাড়া ফরিদপুর গ্রামের নুর নবীর কণ্যা ফাতেমা খাতুন (২০) এর সাথে একই ইউনিয়নের রসুলপুর গ্রামের হেছাব উদ্দীন মুন্সীর পুত্র রবিউল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বাবু নামে (তিন মাসের) একটি পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।