ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্পনগরীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে একটি জুটি মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টায় বিসিক শিল্পনগরীর গোল্ডেন ফাইবার ইন্ডাষ্ট্রিজ নামে বস্তা তৈরির কারখানায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিশেই আগুনের লেলিহা শিখা ছড়িয়ে পড়ে এবং কারখানার উৎপাদিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পড়ে দমকল বাহিনী দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে বলে ঠাকুরগাঁও দমকল বাহিনী নিশ্চিত করেছে।