• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউএনও কার্যালয় ঘেরাও করবে বিএনপি

999920140325145206ঢাকা : চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামী ২৭ মার্চ এ কর্মসূচি পালিত হবে। এ সময় স্মারকলিপিও প্রদান করবে দলটি।

মঙ্গলবার দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

নির্বাচনে নজিরবিহীন প্রভাব বিস্তারের অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, সরকারি দলের সন্ত্রাসীরা চতুর্থ দফা উপজেলা নির্বাচনে হত্যা, খুন, হামলা, নির্যাতন করে নিজেদের অনুকূলে ভোটের রায় ছিনিয়ে নিয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। এর প্রতিবাদে সারা দেশের ইউএনও কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রিজভী আহমেদ বলেন, চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ‘ভোট ডাকাতি ও সহিংসতা’ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। কিন্তু এরপরও ক্ষমতাসীনরা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে দাবি করে নির্লজ্জের মতো মিথ্যাচার করে যাচ্ছে। এর ফলে গণতন্ত্রের ন্যূনতম নিরাপত্তা আর থাকল না।

প্রধামন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমামের সমালোচনা করে রিজভী বলেন, তিনি বলেছেন নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর ও শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। উপদেষ্টার কথায় ক্রোধ কিংবা হাসি চেপে রাখা খুবই মুশকিল।

জনগণের পকেট লোপাট করে ‘অবৈধ’ ক্ষমতাসীনদের পকেট ভারী করার জন্যই সড়ক পথে টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত এ নেতা।

রিজভী বলেন, এতে করে জনগণের ওপর আরেকটি জুলুম ও অত্যাচার করা হবে। এর আগে তারা বিদ্যুৎ, গ্যাস, জাতীয় অর্থনীতিকে লোপাট করেছে। এখন জনগণের পকেট কেটে লোপাট করার জন্য এই ব্যবস্থা নিয়েছে।

সংবাদ সম্মেলনে দলের সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ খান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ