• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে আইনজীবী ফোরামের মানববন্ধন কর্মসূচী পালিত

Lowyers Manabbandhan Pic-02দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচী পারন করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান’র বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট্র দূর্নীতি মামলায় চার্জ গঠনের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই কর্মসূচী পালন করে।
মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি এ্যাড. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক এ্যাড. আ ন ম হাবিবুল্লাহ’র নেতৃত্বে দিনাজপুর আদালত চত্বরে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত মানবন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম জেলা ইউনিট সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. আ ন ম হাবিবুল্লাহ প্রমূখ।
ফোরাম নেতা আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক পরিচালনায় মানববন্ধনে জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান, ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মইনুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. আসির উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক একরামুল আমিন, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোল্লা মোঃ শাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল আজিম খোকন, দপ্তর সম্পাদক এ্যাড. রইস উদ্দীন, সিনিয়র আইনজীবী মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলহাজ্ব খয়রাত আলী, কবির বিন গোলাম চার্লি, ফোরাম নেতা এ্যাড. মোঃ রিয়াজুল ইসলাম শাহ, আব্দুল বাকী, গোলনাহারসহ  অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ