• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমার উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

photo-25.03.14 (2)সিসি নিউজ: আগামী ৩১ মার্চ অনুষ্টিত হতে যাচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলা পরিষদের   নির্বাচন। এদিকে শেষ মুর্হুতের প্রচার-প্রচারণায় এখন সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা। প্রার্থীদের এখন যেন দম ফেলার ফুসরত নেই। দিনরাত সমানেই ছুঁটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে সভা-সমাবেশ, ঊঠান বৈঠক ও গনসংযোগ। পোষ্টারের পোষ্টারে ছেয়ে গেছে হাটবাজার গ্রামগজ্ঞ। শহর-বন্দর, গ্রাম-গজ্ঞের বিভিন্ন হাট বাজারে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। প্রার্থী ও সমর্থকদের পদচারণায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এখন সরগরম।  সেই সাথে সর্বত্র ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। মাইকগুলোতে চলছে প্রার্থীদের প্রতীক নিয়ে রসালো নানা স্লোগান ও প্রচারণা। তবে রাত ৮টার পর মাইকে প্রচারণা বন্ধের নিময় থাকলেও তা মানা হচ্ছে না। গ্রামগজ্ঞে গভীর রাত পর্যন্ত মাইকে চলছে প্রচারণা ।  হোটেল-রেস্তোরা গুলোতে নির্বাচনী ঝড়ে কাঁপছে চায়ের কাপ। সেই সাথে চলছে প্রার্থীদের ভাল ও খারাপ দিক নিয়ে আলোচনা-সমালেচনা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুনাচ্ছেন নানা প্রতিশ্রুতি ও আশ্বাসের বাণী। সময় স্বল্পতার কারণে অনেক প্রার্থী তাদের কর্মীদের সহায়তায় তাদের প্রতীক সংবলিত পোস্টার,লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রাথী, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন  মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দিতা করছে।  নীলফামারী জেলার ছয়টি উপজেলার মধ্যে একমাত্র  এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির একক প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা হচ্ছেন আব্দুর রাজ্জাক বসুনিয়া ( আওয়ামীলীগ), মনছুরুল ইসলাম দানু (বি এন পি), আব্দুর রশিদ (জামায়াত), মুক্তিযুদ্ধা আব্দুল জব্বার (জাতীয় পার্টি) ও আব্দুল হাকিম (স্বতন্ত্র)।  ভাইস চেয়ারম্যান পদে বিএনপি রাকিব হোসেন ও শাহদাত হোসেন, আওয়ামীলীগের মইনুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দল মান্নান,  ও আমিনুর রহমান রিমন, জামায়াতের  আব্দল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ডেইজি নাজনীন মাশরাফী, আওয়ামীলীগ প্রার্থী মেহেরুন আক্তার  ও সন্ধা রানী , জাতীয় পার্টির  নার্গিস তোহেদী জ্যতি,   স্বতন্ত্র  প্রার্থী  রুনা লায়লা, শাহানাজ পারভীন ও রওশন কানিজ । ডোমার উপজেলায় মোট ভোটের সংখ্যা হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৫১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬৪।
এদিকে নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে এ উপজেলায় চেয়ারম্যান পদে   আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে এই মুর্হুতে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ জনসমর্থনে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। আব্দুর রশিদ জানায় প্রতিদিন সভা সমাবেশ ও গনসংযোগ সহ বিভিন্ন প্রচারণায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষজন স্বর্তঃস্ফুত ভাবে তার প্রচার- প্রচারণায় অংশ নিচ্ছেন বলে তিনি জানান।  তবে কার গলায় উঠবে বিজয়ের মালা আর সেটা দেখার জন্য ডোমারবাসীকে অপেক্ষা করতে হবে ৩১ মার্চ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ