বিনোদন ডেস্ক: বলিউডে সানি লিওন, পুনম পান্ডেসহ অন্যান্য যেসব হটর্গাল রয়েছে তাদের সর্ম্পকে সবারই কমবেশী ধারণা আছে। কিন্তু এদের সময়ের আগে বলিউডের ‘সেক্স সাইরেন’ ছিলেন ইরানি বংশোদ্ভুত বহু আইটেম গানের জনপ্রিয় মডেল নিগার খান।
দীর্ঘ সময় বলিউড থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি এক সুদর্শন তরুণের সঙ্গে রোমান্টিক সময় পার করছেন নিগার খান।
নিগার জানায়, তাঁর বর্তমান প্রেমিক ‘দারুণ হট’। কোনো এক মরু দ্বীপে ওই হট মানুষটির সঙ্গেই যতো পাগলামি করতে চান তিনি। ‘মনের মতো যৌনতা এবং ভালো কাজ’ দুটোই ব্যাপক উপভোগ করেন বলেও জানান জনপ্রিয় এই মডেল।
ভাবি স্বামীর কাছে রোমান্টিক দিনে কি চাওয়ার আছে? এমন প্রশ্নে নিগারের স্পষ্ট উত্তর, আমি তাঁকে বলবো যে তাঁর সঙ্গে জীবনটাকে ভাগাভাগি করতে চাই।
তিনি আরও বলেন, ভারত আমাকে বিনোদন দুনিয়া সম্পর্কে অভিজ্ঞতা দিয়েছে। এখান থেকে আমি যা চাই তা পাওয়ার জন্য সব কিছু শিখেছি। ভারত ছাড়ার পর আমার লক্ষ্য পূরণে রোলার কোস্টারের মতো এগিয়েছি। এমন কোনো দিন যায়নি যার শেষ হয়েছে হাসি দিয়ে।
ভারত ছাড়লেও যেকোনো সময় এখানকার হাজারো ভক্ত-অনুরাগীর সঙ্গে ঠিকই দেখা করতে চলে আসবেন নিগার খান। সূত্র: ইন্ডিয়া টাইমস।