সিসি নিউজ : সহস্রাধিক মানুষের অংশগ্রহণে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গেয়ে রেকর্ড গড়ার ইতিহাসে অংশীদার হলো সৈযদপুরবাসী। বুধবার বেলা ১১টায় সৈযদপুর শহরের জি আর পি মোরের অম্লান চত্তরে এ কর্মসূচিতে অংশ নেয় সৈযদপুরবাসী।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অম্লান চত্তর কানায় কানায় পূর্ণ হয়ে যায়, যেন তিল ধারণের ঠাই ছিল না।
বেলা যখন ঠিক ১১টা, তখনই সমবেত কণ্ঠে প্রায় সহস্রাধিক মানুষ গেয়ে ওঠে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি……….’
এতে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে, লাখো কণ্ঠে সোনার বাংলা কর্মসূচিতে অংশ নিয়েছে এ উপজেলার সাধারণ মানুষ। সৈয়দপুর স্টেডিয়ামে অংশ নিয়েছে প্রায় সহস্রাধিক মানুষ।