• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গণজাগরণ মঞ্চ কর্তৃক জাতীয় পতাকা পদদলিত !

Gonoঢাকা : ‘গণজাগরণ মঞ্চ’ কর্তৃক জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মানববন্ধন শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পাঁচ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এই প্রতিবাদ কর্মসূচী শেষ হয়।
প্রতিবাদ কর্মসূচীর ব্যানারের একপাশে লেখা ছিল ‘প্রাণের জাতীয় পতাকার কনসেপ্ট ব্যবহার করে মঞ্চ বানিয়ে লাল-সবুজকে পদদলিত করলো গণজাগরণ মঞ্চ। রুখে দাঁড়াও ছাত্রসমাজ’। অন্যপাশে ছিলো ‘জাতীয় পতাকার লাল-সবুজকে পদদলিত করার প্রতিবাদে এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানবন্ধন’।
উল্লেখ্য, গতকাল বুধবার স্বাধীনতা দিবসে শাহবাগে ‘যুদ্ধপরাধের বিচারের ও গণজাগরণ মঞ্চের ৬ দফা: আমরা কোথায়?’ শীর্ষক এক পথসংলাপের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। আর এসব আয়োজনের জন্য শাহববাগে লাল-সবুজে রঙে জাতীয় পতাকার আদলে একটি মঞ্চ বানানো হয়। যার ওপরে দাঁড়িয়ে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ