রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। বৃহষ্পতিবার রাজীবপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি উপজেলা শহর প্রদিক্ষন করে।
পরে উপজেলা চত্ত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিরাজুদ্দৌলা, ইউপি চেয়ারম্যান নুর ই-শাহী ফুল, গণ উন্নয়ন কেন্দ্র এর কর্মী এলিজা বেগম।