• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

গুঞ্জন অনন্ত-বর্ষাকে নিয়ে!

71740_1বিনোদন ডেস্ক: অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ফেসবুকে মাতামাতির শেষ নেই। তাদের ব্যক্তিগত জীবন ও “মিডিয়া লাইফ” নিয়ে ভক্তদের মনে আছে নানান কৌতুহল। আর তাই কিছুদিন আগেই জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার বেডরুমে তোলা একটি ছবি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় ফেসবুক ও মিডিয়াতে।
এবার প্রকাশিত হলো অনন্ত-বর্ষার বসার ঘরের একটি ছবি। সম্প্রতি ফেসবুকের একটি ফ্যান পেজে প্রকাশিত হয় ছবিটি। ফ্যান পেজের দাবী অনুযায়ী এটি অনন্ত জলিল ও বর্ষা দম্পতির নিজের গৃহে তোলা।
ছবিটিতে অনন্ত-বর্ষার বসার ঘরের রাজকীয় সাজসজ্জা দেখা যাচ্ছে বেশ ভালো ভাবেই। আলো ঝলমলে ঝাড়বাতি, বড় স্ক্রীনের টেলিভিশন, রাজকীয় সোফা সেট ও দেয়ালের নজরে কেড়ে নেয়া পেইন্টিং দেখা যাচ্ছে ছবিটিতে। ছবিটি দেখে অনন্ত-বর্ষার ব্যক্তিগত জীবন ও রুচিশীলতা সম্পর্কে ভক্তরা কিছুটা হলেও ধারণা পাবেন।
তবে বরাবরের মতই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। অনেকেই বলতে চাইছেন নিজেদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়াটা আসলে পাবলিসিটি কৌশল ছাড়া আর কিছুই নয়। অনেকে হাসাহাসি করতেও ছাড়ছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ