• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরে বসেই তৈরি করুণ টমেটো সস

Lifeলাইফস্টাইল ডেস্ক : নুডুলস অথবা ভাজা খাবার বা মাংসের সঙ্গে একটু সস হলে স্বাদটা যেনো বেড়ে যায় বহুগুন। বাজারে নানা কোম্পানির নানা পদের সস পাওয়া যায়। কিন্তু ঘরেই যদি বানানো যায় জিভে জল আসা সস তাহলে কেমন হয়! এখানে দেয়া হলো টমেটো সসের খুবই সাধারণ কিন্তু চমৎকার একটি রেসিপি।
উপকরণ
টমেটো তিন কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি এক চা চামচ, লবঙ্গ আট-দশটি, দারুচিনি চার-পাঁচ টুকরো, শুকনা মরিচ ছয়-আটটি, লবণ আড়াই চা চামচ, চিনি এক কাপ, সিরকা এক কাপ।
প্রণালী
টমেটো ধুয়ে টুকরো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কাটার সময় যেন রস ঝরে না যায়। টমেটো টুকরো, পেঁয়াজ কুচি, রশুন কুচি, লবঙ্গ, দারুচিনি ও মরিচ একসঙ্গে নিয়ে ঢেকে চুলায় হালকা আঁচে জ্বাল দিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে নেবেন। টমেটো সিদ্ধ হয়ে ঘন হলে ঘুঁটে নিতে হবে। এরপর চালনিতে টমেটো মিশ্রণ ছেকে নিতে হবে। ছেকে নেয়া টমেটো মিশ্রণ, লবণ, চিনি ও সিরকা একসঙ্গে জ্বাল দিন। ঘন হয়ে রং ধরলে নামিয়ে ফেলুন। এভাবে তৈরি সস আপনি সপ্তাহখানেক নিশ্চিন্তে সংরক্ষণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ