• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সন্ধ্যায় টাইগারদের মুখোমুখি ভারত

Criখেলাধুলা ডেস্ক: একের পর এক পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হচ্ছে বাংলাদেশ দলকে। হারের বৃত্তে থাকা বাংলাদেশের সামনে আজ প্রতিপক্ষ ভারত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাংলাদেশের জন্যে অস্তিত্ব রক্ষার লড়াই আজ। বাংলাদেশ দলের পারফরমেন্স এখন তলানিতে। সাথে আত্মবিশ্বাসও। হংকং ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক প্রকার প্রতিরোধহীন হারের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে মুশফিকরা। এবার ভারতের বিপক্ষে হারলে টানা দুই হার হবে বাংলাদেশের। সেমিফাইনালে খেলার আশা আর টিকে থাকবে না। ভারত এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসেই হারিয়েছে। এ ম্যাচটি জিতলে আর আজ দুপুরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলে ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। আর হারলে অপেক্ষায় থাকতে হবে। দুই দল এর আগে মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয় এসেছিল ভারতের পক্ষেই। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। আগে ব্যাটিং করে ভারত বাংলাদেশের সামনে ১৮১ রানে বিশাল সংগ্রহ এনে দেয়। জবাবে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ