• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

২১ চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামি

Sujonঢাকা: পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫৪ জন প্রার্থীর মধ্যে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এসব হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ফৌজদারি মামলা রয়েছে ১২২ জনের নামে।
শুক্রবার সকালে রাজধানীর মণিসিংহ সড়কে মুক্তিভবনে ‘পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রতিন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক-সুজন এ কথা জানায়।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনে প্রার্থীদের দেয়া হলফনামা অনুসারে প্রতিবেদন উপস্থাপন করেন সুজনের সহকারী সমন্বকারী সানজিদা হক।
প্রতিবেদনে জানানো হয়, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৩৫৪ প্রার্থীর ৪৫.৪৮ শতাংশ অর্থাৎ ১৬১ জন স্নাতক বা স্নাতকোত্তর। যদিও ৩৪.১৮ শতাংশ বা ১২১ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম। ৬৪.৯৭ শতাংশ চেয়ারম্যান প্রার্থীর পেশা ব্যবসা এবং কৃষিকাজের সঙ্গে জড়িত আছেন ১৬.৯৫ শতাংশ অর্থাৎ ৬০ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ