• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে চিকিৎসক ধর্মঘট স্থগিত

Rajsahiরাজশাহী : ভুল চিকিৎসায় স্থানীয় ডলফিন ক্লিনিকে এক রোগীর মৃত্যুর মামলায় চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজশাহীর সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।
গত বৃহস্পতিবার রাতে নগরীর মুক্তি ক্লিনিকে বিএমএ ও স্বাচিপসহ চিকিৎসক, নার্স ও ক্লিনিক মালিকদের ৭টি সংগঠন ধর্মঘটের ডাক দেয়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী শাখার সভাপতি এস আর তারফদার লিখিত বক্তব্য পড়ে শোনান।
ভুল চিকিৎসায় স্থানীয় ডলফিন ক্লিনিকে এক রোগীর মৃত্যুর মামলায় বিএমএ যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক শামিল উদ্দিন আহমেদ শিমুলকে বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠায় আদালত। এর প্রতিবাদে বেসরকারি ক্লিনিক মালিকের পক্ষ থেকে বিকাল ৪টা থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। পরে রাতে বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে।
এস আর তারফদার বলেন, ৭টি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ডাক্তার শামিউল আহম্মেদ শিমুলের মুক্তি না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ থাকবে। তবে ২ জন চিকিৎসকের টিমের মাধ্যমে শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ, বিএমএ ও স্বাচিবের রাজশাহী শাখার সাধরণ সম্পাদক ডাক্তার খলিলুর রহমান, বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স এসোসিয়েসনের সভাপতি ডাক্তার এসএমএ মান্নান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ