• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিস্তা চুক্তি আর সম্ভব নয় : পররাষ্ট্রমন্ত্রী

Mahamud Aliঢাকা: ভারতের বর্তমান সরকার ক্ষমতায় থাকতে তিস্তা চুক্তি আর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শনিবার সকালে বাংলা একাডেমি মিলনায়তনে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘অ্যাকটিভ এচিভার্স সামিট-২০১৪’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভারতের বর্তমান সরকার ক্ষমতায় থাকতে তিস্তা চুক্তি আর সম্ভব নয়। ভারতের নির্বাচনের পর এই চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম রাষ্ট্রপতি‘ তারেক রহমান এবং খালেদা জিয়ার এমন দাবীর বিষয়ে মাহমুদ আলী বলেন, নিজে ক্ষমতায় থাকাকালীন এমন কোনো দাবি হাজির করেননি জিয়াউর রহমান। এসব ইতিহাস বিকৃতি ছাড়া কিছুই নয়।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও ইতিহাসকে নানাভাবে বিকৃতির চেষ্টা চালানো হয়েছিল। তারা নানা ক্ষেত্রে ইতিহাসকে বিকৃত করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে ইতিহাসকে সঠিক পথে নিয়ে গেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা ছাড়াও বিপুলসংখ্যক তরুণ প্রজন্মের সদস্য।
উল্লেখ্য, তরুণদের উৎসাহ জোগানোর জন্য ব্রিটিশ কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নেতৃত্ব ও বৈশ্বিক নাগরিকত্ববিষয়ক দুটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হয়। এতে ছয়জন বিশেষজ্ঞ এবং ৫০০ তরুণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ