আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): ইলিশ এখন হামার মুখোত চড়বে না, বড়লোক ছাড়া কে কিনবে এতো টাকা দিয়া ইলিশ মাছ। কথাগুলো বলছিলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসিন্দা মনছুর আলী। একই কথা বলেন, মাছ কিনতে আসা বারকোনা গ্রামের জব্বার মিয়া, কানাহার গ্রামের রবিউল ইসলামসহ বিভিন্ন এলাকার আগত মানুষ। তিনি শনিবার ফুলবাড়ী পৌর বাজারে ১লা বৈশাখ উৎসব আসতে না আসতেই ইলিশের দাম ক্রমান্বয়ে বেড়ে চলেছে।
সিলভারকাপ মাছ কিনে উপরোক্ত কথা বলেন। পহেলা বৈশাখ সামনে রেখে শনিবার ফুলবাড়ী বাজারে ইলিশের দাম এতোই উচ্চ ছিল যে, নিম্ন ও মধ্যবৃত্ত আয়ের মানুষদের কেনা অসম্ভব। তাই অনেকে ইলিশ কিনতে এসে অবশেষে অন্যান্য মাছ নিয়ে বাড়ী ফিরে। বাজার ঘুরে দেখা যায়, ফুলবাড়ী পৌর বাজারে ১ কেজি ওজনের এক একটি ইলিশ বিক্রি হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা । এমনকি ছোট ইলিশগুলোও বিক্রি হয়েছে ৩০০ টাকা থেকে ২৫০ টাকা কেজি। তাছাড়া দেশী প্রজাতির রুই, কাতল এর দাম ছিল ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। পুকুরে চাষ করা পাঙ্গাস, সিলভরকাপ, মিনারকাপ মাছও বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে। তাই মাছে ভাতে বাঙালির পান্তা ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও অনেকের ভাগ্যে জোটেনি। একই সঙ্গে অন্যান্য ডিম, মাংসের দামও ছিল অন্যান্যদের দিনের তুলনায় অনেক চড়া।