• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিএনপি-জামায়াত ইসলাম ধর্মের অপব্যাখ্যা করছে -সংস্কৃতিমন্ত্রী

Nurনীলফামারী প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী জামায়াত-শিবিরের সঙ্গে জোট বেধে বিএনপি জোট পবিত্র ইসলাম ধর্মের অপব্যাখ্যা করছে। তারা ধর্মকে নিয়ে নোংরা রাজনীতি করছে। ধর্মের নামে মিথ্যে অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা চেষ্টা করছে। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, গাড়ীতে আগুন দেয়া, রেল লাইনের ফিস প্লেট তুলে ফেলা, সরকারী অফিসে আগুন দেয়া, রাস্তার গাছ কাটা, পুল-কালভাট নষ্ট করা, পুলিশ হত্যা করাসহ নানা অপকর্মে লিপ্ত থাকা বিএনপি-জামায়াত জোট এখন নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে-বিদেশে চলছে নানা রকম ষড়যন্ত্র। আমেরিকা, ইউরোপিয় ইউনিয়ন সুযোগ পেলেই সরকারের ঘাড়ে চেপে বসার চেষ্টা করছে। তাই দেশ ও জনগণের স্বার্থে সকলকে সজাগ থাকতে হবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি আজ শনিবার বিকালে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এক যুগেরও বেশী সময় পরে অনুষ্ঠিত হওয়া নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আহ্বায়ক কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. মোল্লা আবু কাওছার, সাধারন সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, এমপি আফতাব উদ্দিন সরকার এমপি, গোলাম মোস্তফা এমপি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ