• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুক্তরাজ্যে প্রথম সমকামী বিয়ে

zZ1Fz9Jসিসি ডেস্ক: ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো আইনসিদ্ধ উপায়ে সমকামী যুগলের বিয়ে অনুষ্ঠিত হলো। সমকামীদের বিয়ে করার সপক্ষে প্রায় দশকব্যাপী চলে আসা সংগ্রাম এই প্রথম ব্রিটেনে সাফল্যের মুখ দেখলো। পাত্রদ্বয়ের নাম শন আদল-তাবতাবাই ও সিনক্লেয়ার ট্রিডওয়ে।
শনিবার মধ্যরাত ১২:১০ মিনিটে, বৃহত্তর লন্ডনের ক্যামডেন শহরের এক টাউনহলে শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত আয়োজনে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন।
এ অনুষ্ঠানের উপস্থিতিবৃন্দ এটিকে ইতিহাসের একটি মাইলফলক হিসেবে দেখছেন।
আদল-তাবতাবাই লন্ডনবাসী, সিনক্লেয়ার ট্রিডওয়ে একসময় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে থাকতেন, বর্তমানে তিনিও লন্ডনে থাকেন।
কুড়ি বছর বয়েসী তরুণ ট্রিডওয়ে বলেন, মানুষ বলছে আমরা বিয়ের সংজ্ঞা পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু বিয়ের সংজ্ঞা আসলে নিজে থেকেই পরিবর্তিত হয়ে গেছে। এখন বিয়ের অর্থ- তেমন দুজন মানুষের মিলন, যারা পরস্পরকে ভালোবাসে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ সম্পর্কে এক বিবৃতিতে বলেন, মানুষের ভালোবাসাকে যখন কোন আইন খণ্ডন করে দিতে চায়, তখন মানুষের উচিৎ সেই আইনকেই বদলেই নেয়া।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২১ ডিসেম্বর ব্রিটিশ গায়ক স্যার এল্টন জন ও চিত্র প্রযোজক ডেভিড ফার্নিস সমকামী বিয়ে বন্ধনে আবদ্ধ হন। কিন্তু আইনসিদ্ধ উপায়ে শন আদল-তাবতাবাই ও সিনক্লেয়ার ট্রিডওয়েরটিই প্রথম সমকামী বিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ