• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জ্বীনের বাদশা সেজে গৃহবধুকে রাতভর ধর্ষণ

Dorson-11গাইবান্ধা: গোপন ধন পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে কথিত এক জীনের বাদশা হোটেলে নিয়ে এক গৃহবধুকে রাতভর ধর্ষণ করার অভিযোগ মিলেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আল ছাদেক আবাসিক হোটেলে।  তবে এ ঘটনায় তাজেল নামের সেই ‘কথিত’ জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তাজেল (২০) মোবাইলে গাজীপুর জেলার কালিগঞ্জের মৃত আলমের স্ত্রী তামান্না (২৮)কে ফোন দিয়ে নিজেকে জ্বীনের বাদশা হিসাবে পরিচয় দেয় এবং ফোনে তামান্নাকে গোপন ধন পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে গোবিন্দগঞ্জে থানা মোড় নামক স্থানে আসতে বলে। লোভে পরে ওই গৃহবধু চলে আসে গোবিন্দগঞ্জে। কথিত জিনের বাদশা তাজেল কৌশলে তামান্নাকে ”আল-ছাদেক আবাসিক হোটেলের নীচ তলার ৬ নং রুম নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করে।
বিষয়টি টের পেয়ে হোটেলের লোকজন শনিবার সন্ধ্যায় পুলিশকে খবর দেয়। পরে থানার এসআই আক্তার হোসেন হোটেল রুম থেকে তামান্নাকে উদ্ধার করে এবং ধর্ষক কথিত জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করে। প্রতারক তাজেল গোবিন্দগঞ্জের নলডাঙ্গা গোবিন্দপুর গ্রামের সাজু মিয়ার পুত্র বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ