• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ থেকে হাইকমিশন গুটিয়ে নিলো মালদ্বীপ

Maldip Falgঢাকা: বাংলাদেশ থেকে হাইকমিশন গুটিয়ে নিচ্ছে সার্কভুক্ত দেশ মালদ্বীপ। আগামী সোমবার (৩১ মার্চ) থেকে দেশটির এ দূতাবাস বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন মালদ্বীপের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ আদিল।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় একটি হোটেলে তাকে দেয়া বিদায় অনুষ্ঠানে আহমেদ আদিল এ তথ্য জানান।তিনি জানান, অর্থনৈতিক সংকটের কারণে তাদের এ দূতাবাস বন্ধ করতে হচ্ছে। ৬ বছর আগে মালদ্বীপ ঢাকায় দূতাবাস চালু করেছিল।তিনি বলেন, “মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪০ শতাংশ ব্যয় কমিয়ে আনছে। তার অংশ হিসেবে বিদেশে প্রথম দূতাবাস বন্ধ হলো ঢাকায়। আরও কয়েকটি দূতাবাস বন্ধ করা হবে।”আহমেদ আদিল বলেন, “মালদ্বীপে ৮০ হাজার বাংলাদেশি কর্মকরত। ভবিষ্যতে কর্মী নিয়োগে ওয়ার্ক পারমিট ইস্যু করবে মালদ্বীপে অভিবাসন দপ্তর। এতে কোনো অসুবিধা হবে না।”তিনি আশা প্রকাশ করে বলেন, “আর্থিক সংকট কেটে গেলে খুব শিগগিরই ঢাকায় মালদ্বীপের হাইকমিশন পুনরায় চালু করা হবে।”বাংলাদেশ-মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক প্রায় ৩৫ বছরের। ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। প্রথমে দুই দেশের মধ্যে কলম্বোভিত্তিক অনাবাসিক কূটনৈতিক সম্পর্ক ছিল। পরে মালদ্বীপে বাংলাদেশের মিশন চালু হয় ১৯৮৮ এবং ঢাকায় ২০০৮ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ