বিনোদন ডেস্ক: সমালোচকদের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আপাতত বক্স অফিস কাঁপাচ্ছেন সানি লিয়ন। কিন্তু বক্স অফিসের সাফল্য দেখে একতা, সানি খুশি হলেও, খুশি নন ‘রাগিনি এমএমএস টু’-এর পরিচালক ভূষণ পটেল।
বাঁকা কথায় জানিয়েছেন, ছবিতে সানিই বেশি প্রশংসা পাচ্ছে, ছবিটা নয়। তবে সানির প্রতি কোনও ক্ষোভ নেই ভূষণের। উল্টো নিজেই বহু জায়গায় বলেছেন তাঁর এমএমএসের একমাত্র ইউএসপি-ই ছিল সানি।
তবে নিজের পরিচালনাকে ঝালিয়ে নিতে ফের কোমর বাঁধতে চলেছেন ভূষণ। আর এবারেও তৈরি করতে চলেছেন আরেকটি ভূতের ছবি।
তাঁর মতে, আমার নতুন ছবি হরক্স নয়। একেবারে রোমান্টিক ভয়ের ছবি। ঠিক আমার প্রথম ছবি ১৯২০–এর মতো। যেখানে প্রেম থাকবে, বদলা থাকবে আর থাকবে ভূত। ভূষণের নতুন ছবিতে সানির জায়গা দখল করতে যাচ্ছেন অদিতি রাও হায়দরি।
ভূষণের কথায়, আমার নতুন ছবি অভিনয় কেন্দ্রিক। তাই সানি নয়, অদিতি-ই হবেন এই ছবির হিরোইন। ছবির চিত্রনাট্য লেখা শেষ হলেও, অন্যান্য অভিনেতার খোঁজ চলছে।
চলতি বছরের মে মাস থেকেই ভূষণের নতুন ছবির শ্যুটিং শুরু হবে। এই ছবিটিও প্রযোজনা করবেন একতা কাপুর।