• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জে মন্দিরে গরুর হাড় ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা

Kishorgonj News photo_30.03 (1)কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত বিরচরন ডাক্তার পাড়ায় গত শনিবার রাতে এক সংখ্যালঘুর বাড়ী ও হরিমন্দিরে গরুর হাড় ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। এঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে,গত শনিবার রাতে কিশামত বিরচরণ ডাক্তার পাড়ায় তিলক চন্দ্র মোহন্তের পুত্র যথীন্দ্র নাথ মোহন্তের বাড়ী ও হরি মন্দিরের দরজায় গভীর রাতে কে বা কাহারা গরুর হাড় ঝুলিয়ে রাখে। এঘটনায় এলাকার হিন্দুদের মাঝে তোলপাড় শুরু হলে এ দৃশ্য দেখার জন্য অনেকে ভিড় জমায়। নাম প্রকাশ না করার শর্তে যথীন্দ্র নাথ মোহন্ত জানান, আমার প্রতিবেশী এক প্রভাবশালী হিন্দু পরিবারের সাথে চাকরির ব্যাপারে কয়েক মাস থেকে বিরোধ চলে আসছে। আমি তার কাছে দেড় লক্ষ টাকা পাব। টাকার জন্য চাপ দিলে তিনি অসৎ উদ্দেশ্যে হিন্দু সমাজের কাছে আমাকে হেয় ও পাওনা টাকা না দেয়ার জন্য এ কাজ করে থাকতে পারেন। রনচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান বিমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নিন্দা জানান। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহ আলমের সাথে কথা হলে তিনি ঘটনার বিষয় তদন্ত করা হচ্ছে বলে জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ