• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিএসএফ’র গুলিতে ৩ ভাইসহ গুলিবিদ্ধ ৪

BSFসিসি নিউজ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে তিন ভাইসহ চার বাংলাদেশি আহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন উপজেলার চড়ইগাতি গ্রামের দবিরউদ্দিনের ছেলে জালালউদ্দিন (৩০), আব্দুল সামাদ (২৮) ও সাদেকুল ইসলাম (২৫)  এবং একই গ্রামের তসনদ্দিনের ছেলে রমিজউদ্দিন । আহতদের মধ্যে জালালউদ্দিন ও রমিজউদ্দিনের অবস্থা গুরুতর। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ভোরে এ চারজনসহ আরো কয়েকজন গরু আনতে ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল। তারা দুহাজারি সীমান্তের ৩৮০ নং মেইন পিলারের কাছে গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বড়দিয়া ক্যাম্প পুলিশ তাদের গুলি করে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন গুলিবিদ্ধ হন। তবে এ ঘটনায় আরো কয়েকজনের আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ