• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের ব্যবসায়ীরা ননসেন্স: রুশ রাষ্ট্রদূত

Rasiaঢাকা: বাংলাদেশের ব্যবসায়ীদের অলস ও ফাঁকিবাজ আখ্যা দিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ বলেছেন, তারা ননসেন্স। কাজ করতে চান না। কেবল অফিসে বসে বসে মেইল করেন। কোনো দেশ অন্য কারও জন্য রফতানি উন্নয়ন ব্যুরোর কাজ করবে না। নিজেদের দেশের উন্নয়নে নিজেদেরই পরিশ্রম করতে হবে।
রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে বিআইআইএসএস আয়োজিত ‘কান্ট্রি লেকচার অন রাশিয়া ইন মডার্ন ইন্টারন্যাশনাল পলিসি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে নিরাপদ দাবি করে তিনি বলেন, বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকায় দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিরাপদ নয়। কিন্তু এ তথ্য সঠিক নয়। রূপপুর পারমাণবিক প্রকল্পে যে মডেল অনুসরণ করা হয়েছে, একই মডেল বিশ্বের আরও ৩০টি স্থানে ব্যবহার করা হচ্ছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআইআইএসএস’র চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এসএম শফিউদ্দিন আহমেদসহ কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রদূতরা।
উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ