• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

তিস্তা ব্যারেজ অভিমুখে বাসদের রোড মার্চ

tisa (2)হাসান মাহমুদ, লালমনিরহাট: ভারত কর্তৃক তিস্তার পানি প্রত্যাহার করে উত্তরবঙ্গকে মরুভূমি বানানোর চক্রান্ত বন্ধ ও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি’র উদ্যোগে রোববার রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোড মার্চ কর্মসূচী পালিত হয়েছে। সকালে রংপুর প্রেসকাব চত্ত্বরে শুরু হওয়া এ রোড মার্চ বিকেলে তিস্তা ব্যারেজ এলাকায় দোয়ানী বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। রংপুর জেলা বাসদ সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু‘র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটি’র সদস্য কৃষিবিদ কমরেড ওবায়েদুলাহ মুসা, কমরেড মঞ্জুর আলম মিঠু, রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, পঞ্চগড় জেলা সমন্বয়ক অধ্যাপক তরিকুল আলম, বগুড়া জেলা সমন্বয়ক কৃষ্ণ কমল, দিনাজপুর জেলা সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ, ঠাকুরগাও জেলা সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, নীলফামারী জেলা সংগঠক ইয়াসিন আদনান রাজীব ও আহসানুল আরোফিন তিতু। পথি মধ্যে পাগলাপীর, গনিজপুর, চন্দনেরহাট, অবিলের বাজার, বড়ভিটা ও জলঢাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় আন্দোলনকারীরা শপথ গ্রহন করেন, এই তিস্তার পানির ন্যায্য হিস্যা না হওয়া পর্যন্ত এবং এ আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ