• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

৫০ রানে হারল বাংলাদেশ

icc-t20-_7155খেলাধুলা  ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে পাকিস্তান মুশফিকদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

১৯১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করতে সমর্থ হয় বাংলাদেশ। ফলে পাকিস্তান জয় পায় ৫০ রানে।

গুলের বলে বোল্ড আউট হন তামিম ইকবাল (১৬)। এরপর আজমলের বলে আউট হন আনামুল (১৮)। আফ্রিদির বলে কট বিহাইন্ড হন শামসুর। মুশফিক এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

এরপর গুলের বলে উমর আকমলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব (৩৮)। ২৩ রান করে আউট হন নাসির হোসেন। আজও শূন্য রানে আউট হন জিয়া। অবশ্য আউটটি নিয়ে সন্দেহ রয়েছে।

পাকিস্তানের হয়ে আহমেদ শেহজাদ ১১১ রানে অপরাজিত থাকেন। ৯ বলে ২২ রান করেন শহিদ আফ্রিদি। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নেন আব্দুর রাজ্জাক।

স্পিনাররা ভালো করলেও পেসাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। পেস বোলারদের উপর চড়াও হয়ে খেলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। মাশরাফি ১৫.৭৫ গড়ে ৪ ওভারে ৬৩ রান দেন। জিয়াউর রহমান ১ ওভারে দেন ২২ রান। আল-আমিন ৪ ওভারে দিয়েছেন ৩৭ রান।

যেখানে আব্দুর রাজ্জাক ৪ ওভারে দেন ২০ রান, সাকিব দেন ২১ রান ও মাহমুদুল্লাহ ৩ ওভারে দেন ২৪ রান।

রাজ্জাকের বলে জিয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কামরান আকমল (৯)। এরপর হাফিজও রাজ্জাকের বলে স্ট্যাম্পড হন। মাহমুদুল্লাহর বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন উমর আকমল (০)। সাকিবের বলে স্ট্যাম্পড হন শোয়েব মালিক। শহিদ আফ্রিদিকে আউট করেন আল-আমিন হোসেন।

ইতিমধ্যে বাংলাদেশ তাদের প্রথম দুটি ম্যাচে হার মেনে সেমিফাইনাল থেকে এক প্রকার ছিটকেই পড়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের দুই ম্যাচের একটি হেরে এবং অপরটিতে জিতে এখনো সেমিফাইনালে খেলার আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে।

বাংলাদেশ সেমিফাইনালে যেতে না পারলেও শেষ দুটি ম্যাচে ভালো খেলতে চায়।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। সোহাগ গাজীর জায়গায় খেলবেন দেশ সেরা স্পিনার আব্দুর রাজ্জাক।

অন্যদিকে পাকিস্তান দলেও আনা হয়েছে একটি পরিবর্তন। বিলাওল ভাটির স্থানে দলে ঢুকেছেন সোহেল তানভির।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, আনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, মাশরাফি মর্তুজা, আব্দুর রাজ্জাক ও আল-আমিন হোসেন।

পাকিস্তান দল : কামরান আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ