• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

চামড়া কী করে বাঁচান তা দেখে নেব- তাজুল

tajul-islamঢাকা: এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাল্টা হুমকি দিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেছেন, ‘উনি চামড়া কী করে বাঁচান তা দেখে নেব।’

রবিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এ কথা বললেন। শনিবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মান ও চামড়া বাঁচাতে চাইলে অবিলম্বে সংসদ থেকে পদত্যাগ করতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাজুল ইসলাম তারই সমালোচনা করে সংসদে বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, আমরা নাকি চামড়া বাঁচাতে পারব না। ওনার (খালেদা জিয়া) চামড়া কী করে বাঁচান দেখে নেব। একটি পার্টির চেয়ারম্যান কীভাবে সংসদের বিরোধীদলীয় নেতাকে এসব কথা বলেন? আমরা নাকি সরকারের গৃহপালিত, অনুগত। আমি খালেদা জিয়ার হিংসা-বিদ্বেষ-কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানাই।’বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, পাঁচ বছরের জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন, এক দিন আগেও পদত্যাগ করবেন না।তাজুল ইসলাম বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। কেউ তাদের বারণ করেননি। তারা তো এই সরকারের অধীনে সিটি, পৌর ও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে এখন অহেতুক বিতর্কের জন্ম দিয়েছেন।কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘আমরা কি ১৯ দলে যোগ দিয়েছি? তাদের সঙ্গে কি আমরা কোনো গোপন চুক্তি করেছিলাম? নির্বাচন বানচাল করার জন্য বোমাবাজি আমরা ফেস করেছি। তার পরও নির্বাচন হয়েছে। আপনার কথায় আমরা পদত্যাগ করব না।’দুজন সাংসদই জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে তারেক রহমান ও খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ