• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

Pressপাবনা: পাবনা সদর উপজেলার পয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতির ছবি তোলার সময় বাংলাভিশনের ক্যামেরা ভাঙচুর করেছে সরকারদলীয় ক্যাডাররা।
এ সময় ক্যামেরাপার্সনসহ দুই সাংবাদিককেও মারধর করে তারা। সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা জানান, পয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যাপক কারচুপি ও জাল ভোট দিচ্ছে সরকারদলীয় সমর্থকরা- এমন অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক ওই ভোটকেন্দ্রে গিয়ে ছবি তুলছিলেন।
তা ছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সোনালী ব্যাংকের কর্মকর্তা আশরাফুজ্জামানের কাছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশারফ হোসেনের আনারস প্রতীকে সিলমারা একটি ব্যালট বই ছিল। বিষয়টি জানতে পেরে জামায়াত-সমর্থিত প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসেন সেই ব্যালট পেপারের বইটি সাংবাদিকসহ স্থানীয় ভোটারদের দেখাচ্ছিলেন।
ব্যালট বইয়ের ছবি তোলার সময় সরকারদলীয় ক্যাডাররা বাংলাভিশনের ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরাপার্সন জিয়াউল হক রিপন ও ফটো সাংবাদিক নয়ন হোসেনকে ব্যাপক মারধর করে।
এ সময় কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সাংবাদিকদের উদ্ধার করেন। আহত দুই সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ