• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার বিরুদ্ধে করা মামলা খারিজ

Khalada-7ঢাকা : জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা  সোমবার বিকেলে খারিজ করে দিয়েছে আদালত। মামলার পক্ষে যথেষ্ট তথ্য-উপাত্ত না থাকায় এবং এতে বাদীর কোনো ক্ষতি না হওয়ায় ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি সোমবার সকালে মামলাটি দায়ের করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শামসুল আরেফিনের আদালতে দায়ের করা মামলাটি শুনানি শেষে আদেশ পরে দেয়া হবে বলে জানানো হয়। পরে বিকেলে বিচারক মামলাটি খারিজ করে দেন।
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলা, গোপালগঞ্জের নাম বদলানোর হুমকি এবং মিথ্যা জন্মদিন পালনের অভিযোগে বাদী এই মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ বলা হয়েছে, গত ২৭ মার্চ ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরউত্তম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেখানে জিয়াউর রহমানকে দেশের স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধুকে হেয় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ