• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

খালেদা জিয়া ‘লেডি লাদেন’

Bappiঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে তাকে ‘লেডি লাদেন’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী।
তিনি বলেন, ‘লেডি লাদেন খালেদা পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্রে নেমেছেন। আন্দোলনের নামে স্কুল, কলেজ ও মানুষ পুড়িয়ে মেরেছেন এর দায় বিএনপি নেত্রীকে নিতে হবে।’
সোমবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
খালেদা জিয়া জঙ্গি তৎপরতায় দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছেন উল্লেখ করে বাপ্পী বলেন, ‘‘জামায়াত-শিবির সঙ্গী, খালেদা জিয়া জঙ্গী।’
বাপ্পী আরো বলেন, ‘ফালুর ঘাটে যিনি নোঙর করেন, তার পক্ষেই দেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে বির্তক সৃষ্টি করা সম্ভব। এ নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই।’
খালেদা জিয়া এতিমের টাকা খেয়ে বড় বড় কথা বলেন উল্লেখ করে এ সংসদ সদস্য বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন বানচাল করার জন্য জামায়াতের টাকা খেয়ে বিদেশিদের কাছে অনেক নালিশ করেছেন। তাইতো বিএনপিকে বলা হয় নালিশের দল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ