• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সখিনা চরিত্রে তারিন

Tarinবিনোদন ডেস্ক: ‘বিষয়টা আসলে এমন ভালো গল্প আর ভালো চরিত্র না হলে আমি নাটক কিংবা টেলিফিল্মে কাজ করি না। পান্থ শাহরিয়ারের লেখা এই নাটকটির গল্প ভালো। শুধু আমার চরিত্রটিই নয় বলা যায় নাটকের প্রতিটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি সখিনা চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য। আশা করি ভালো লাগবে দর্শকের।’ তারিকুল ইসলামের পরিচালনায় ‘বেওয়ারিশ মানুষ’ নাটকে অভিনয় প্রসঙ্গে ঠিক এমনই বললেন নাট্যাভিনেত্রী তারিন। নাটকে তারিনের স্বামীর (মান্নান) চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আজাদ আবুল কালাম বলেন, ‘গল্প নিঃসন্দেহে ভালো। আর তারিকুল ইসলামের নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। এই নাটকটিও দর্শকের ভালো লাগবে।’ নাটকে মান্নান সখিনা দম্পতির একমাত্র ছেলে পল্টুর চরিত্রে অভিনয় করেছে মো. হাবিব এবং নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হাসান চরিত্রে অভিনয় করেছেন হুমায়ূন কাবেরী। পরিচালক তারিকুল ইসলাম জানান আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এদিকে তারিন নিয়াজ মাহবুবের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘কালো মখমল’ নাটকে কাজ করছেন। এছাড়া গত স্বাধীনতা দিবসে এটিএন বাংলায় প্রচার হয় তার অভিনীত ‘অনুচ্ছেদ ৭১’ নাটকটি। অন্যদিকে আজাদ আবুল কালামের রচনায় মাছরাঙ্গায় প্রচার হচ্ছে ‘ক্ষণিকালয়’ ধারবাহিক নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ