• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতিসংঘে বাংলাদেশ ভোট না দেয়ায় যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশ

bd-americaঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদে ক্রিমিয়া ইস্যুতে বাংলাদেশ ভোটদানে বিরত থাকয় দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার ঢাকায় আমেরিকান ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এ কথা জানান।গত ২৮ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন ‘ক্রিমিয়ার গণভোট বেআইনি ও আইনসিদ্ধ হয়নি, সব দেশকেই এ গণভোট অগ্রাহ্য করতে হবে’-মর্মে প্রস্তাব উত্থাপন করলে শেষ পর্যন্ত ভোটাভুটিতে গড়ায়।মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপিয় ইউনিয়নসহ (ইইউ) প্রভাবশালী ১০০টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলেও প্রস্তাবটির কোনো কার্যকারিতা নেই।রাশিয়া, নিকারাগুয়া, সিরিয়া ও ভেনেজুয়েলাসহ ১১টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়। বাংলাদেশসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত ছিল। আর অনুপস্থিত থাকে ২৪টি দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ