• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে বাসের ধাক্কায় ৪ অটো যাত্রী নিহত

Accidentলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফকিরের তক্য়ো বাজার এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় বাসের ধাক্কায় ৪ জন অটো বাইকের যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ১৭ জন অটো বাইকের যাত্রী  ও পথচারী আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রংপুর-কুড়িগ্রাম মহা সড়কের ওই এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় বাসটি রাস্তা’র পাশে দাড়িঁয়ে থাকা ৪ টি অটো বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিয়াজ মিয়া, ফরিদা বেগম, নুরুজ্জামান নামে ৩ জন অটোবাইক যাত্রী মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বদিউজ্জামান নামে আরও একজন পথচারী মারা যায়। এ সময় ১৭ জন অটোযাত্রী ও পথচারী আহত হয়েছে। আহতদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। আহতদের সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৪ জনেরই বাড়ি সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় বলে জানা গেছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও ওই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানা পুলিশের আফিসার ইনচার্জ মাহফুজার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ