• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নতুন ডিজি পেলো বিটিভি

BTVঢাকা: তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে।তিনি বর্তমান মহাপরিচালক ম হামিদের স্থলাভিষিক্ত হবেন।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূইয়াকে ওয়াকফ প্রশাসক কার্যালয়ের ওয়াকফ প্রশাসক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষের সদস্য মো. ইমতিয়াজ হোসেন চৌধুরীকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ড. রাখাল চন্দ্র বর্মণকে পাট অধিদফতরের মহাপরিচালক এবং পাট অধিদফতরের মহাপরিচালক মিয়া আব্দুল্লাহ মামুনকে ওএসডি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ