• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রানা প্লাজার রানার জামিন স্থগিত

rana-_19792_0
ঢাকা: ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চার সপ্তাহের জন্য স্থগিত করেন।
এর আগে ২৩ মার্চ ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার মামলায়  বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন বেঞ্চ রানাকে ছয় মাসের জামিন দেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছেরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে শত শত লোক নিহত  হন। যাদের অধিকাংশই পোশাক শ্রমিক। এ ঘটনায় পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ  মামলাটি দায়ের করেন।
রানা, রানার বাবা আব্দুল খালেকসহ মোট ছয়জনকে ওই মামলায় আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ