• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

অবৈধ বাংলাদেশিকে বৈধ করবে মালয়েশিয়া

malay-0020140401211159সিসি নিউজ: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ জাহিদ বিন হামিদি জানিয়েছেন, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী প্রায় আড়াই লাখ বাংলাদেশি শ্রমিককে বৈধ করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। অবৈধ শ্রমিকদের বৈধ করার পাশাপাশি বাংলাদেশ থেকে আরো দেড় লাখ কৃষিশ্রমিক নেওয়া হবে বলে জানান তিনি ।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এম এ মোতালেব, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), এ কে এম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), আনোয়ার শওকত আফসার, মো. জহুরুল আলম, মো. জাহাঙ্গীর, মাহফুজুর রহমান, মালয়েশিয়ার অনারারি কনসাল এ কে এম শহিদুল ইসলামসহ মালয়েশিয়া সরকারের পারমানেন্ট সেক্রেটারি জল সামিয়ন, ডেপুটি সেক্রেটারি জেনারেল ওহাব বিন মো. ইয়াসিন, ফরেন ওয়ার্কার্স ডিভিশনের আন্ডার সেক্রেটারি টেংকু আমিন বিন তুয়ান সোলাইমান, চট্টগ্রামের সরকারি কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মরত ১৪ লাখ রেজিস্টার্ড বাংলাদেশি শ্রমিকের পাশাপাশি আড়াই লাখের বেশি শ্রমিক অবৈধভাবে বসবাস করছেন। মালয়েশীয় সরকার তাদের বৈধ হওয়ার সুযোগদানের জন্য অ্যামনেস্টি পরিকল্পনা হাতে নিয়েছে। তা ছাড়া মালয়েশিয়ান সরকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা প্রসেস সহজ করা এবং আগের মতো এরাইভাল ভিসা চালু করার চিন্তাভাবনা করছে।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর (মালয়েশীয়) সঙ্গে পরামর্শক্রমে চট্টগ্রামে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো হতে পারে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ট্যাক্স হলিডেসহ বিভিন্ন সুযোগ নিয়ে বাস্তবায়নাধীন মিরসরাই ও আনোয়ারা ইকোনমিক জোনে বাংলাদেশি সুলভ শ্রম ব্যবহার করে মালয়েশীয় শিল্পকারখানা স্থাপন করা এবং মালয়েশিয়াতে শিল্পকারখানা স্থাপন করে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান। তিনি সে দেশের পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহত্তর চট্টগ্রামে হোটেল, মোটেল, রিসোর্ট ও পিকনিক স্পট নির্মাণেরও আহ্বান জানান। সভায় চেম্বার সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ