নওগাঁ প্রতিনিধিঁ: দাবীকৃত উৎকোচের টাকা না দেয়ায় নওগাঁর সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার মোঃ এনামুল কবিরের বিরুদ্ধে শহরের বিশিষ্ট করদাতা ব্যবসায়ীদের হয়রানী করার অভিযোগ উঠেছে। শুধুমাত্র উৎকোচ না পেয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রতন কুমার দেব যিনি ২ লক্ষাধিক টাকা আয়কর পরিশোধ করেছেন, সেই ব্যবসায়ীর আয়-ব্যয়ের হিসেব থেকে কর্মচারীদের বেতন খাত, টেলিফোন বিল, মোবাইল বিল, ভ্রমনখাত, য়াতায়াত খাত, হোটেল বিল, সার পরিবহন খাতে ট্রাক ভাড়াসহ সকল খরচ কর্তন করেছেন নিজের ইচ্ছে মত। এতেই তিনি ক্ষান্ত হননি। উপরোন্ত কর কমিশনার ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসায়ীর আরো ২৪ হাজার ২২৪ টাকা কর বৃদ্ধি করেছেন।
রাজশাহী অঞ্চলের কর কমিশনার (আপীল) নওগাঁর সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার মোঃ এনামুল কবিরকে ব্যবসায়ী রতন দেবের শুধু আয়কর রিটার্ণের সঙ্গে সংযুক্ত কর্মচারীদের বেতন বিবরনীর মুল কপি যাচাইয়ের নির্দেশ দিলেও ওই কর্মকর্তা ব্যক্তি-সুবিধা না পেয়ে তার সকল খরচের খাতে কর্তন করেছেন। এ ব্যাপারে ব্যবসায়ী রতন দেব সরকারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
ব্যবসায়ী রতন কুমার দেব জানান, তার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। বিগত অর্থবছরে তিনি ২ লাখ ১৭ হাজার ৮৮৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। সহকারী কর কমিশনার এনামুল হক তার গ্রামীণ ফোন অফিসে গিয়ে তার পক্ষে রিপোর্ট দেয়ার কথা বলে ৪০ হাজার টাকা উৎকোচ দাবী করেন। এই টাকা দিতে অস্বীকার করলে তিনি ক্ষুব্ধ হন এবং তার পিছু পিছু ঘুরতে হবে বলে হুমকি দেন।
আয়কর প্রদানকারীদের সরকার সম্মান করলেও শুধু ঘুষ না পেয়ে স্থানীয় অসাধু আয়কর কর্মকর্তারা বৈধ করদাতাদের এভাবেই হয়রানী করে আসছেন। অথচ শহরে আয়কর দেয়ার যোগ্য এমন অনেকের কাছে শুধু ঘুষ নিয়ে তাদের আয়করের আওতায় নেয়া হচ্ছেনা বলেও দাবী করেন তিনি। তিনি বলেন তার টেলিটক ও সার ব্যবসায় অহেতুক আয় বাড়িয়ে দিয়েছেন এবং খরচের খাত কমিয়ে দিয়ে তার আর্থিক ক্ষতি করেছেন।
এ ব্যাপারে নওগাঁর ৪ সার্কেলের সহকারী কর কমিশনার মোঃ এনামুল কবির ঘুষ দাবীর কথা অস্বীকার করে বলেন, নওগাঁ সদর আমার নিয়ন্ত্রনে নেই। তবে রাজশাহী কর কমিশনারের নির্দেশে কর্মচারীদের বেতন বিবরনী যাচাই করতে গিয়ে রতন দেবের অন্যান্য বিলও দেখেছি এবং কর্তন করেছি। সারের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন না করেই কিভাবে ওই প্রতিষ্ঠানের আয় বাড়ালেন এবং কর্মচারী ও পরিবহন খরচ কমালেন, এমন প্রশ্নের জবাব তিনি কৌশলে এড়িয়ে যান।
ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
“দূনীতি মুক্ত বাংলাদেশ গড়তে ই-সেবা বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় তিন দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে নওগাঁ জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হাইয়ুল কাইয়ুম। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় প্রায় ৪০টি বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
পরে স্কুল মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এনামুল হক। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হাইয়ুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রি পরিষদের উপ-সচিব ডঃ শাহ মোঃ সানাউল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, সাবেক অধক্ষ্য প্রপেসার শরিফুল ইসলাম খাঁন প্রমুখ। আগামী তিন দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলায় নওগাঁ জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ বিভিন্ন উপজেলার ই-সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০টি ষ্টল অংশ গ্রহন করেন।
বিনা মুল্যে ছানি অপারেশন
নওগাঁ চেম্বার অফ কমার্স এর উদ্যেগে বিনামুল্য দরিদ্র নারী পুরুষের ছানি অপাশেন উদ্ধোধন করা হয়েছে । মঙ্গলবার সকাল ১০ টায় শহরের চেম্বার ভবনের নিচে এ কার্যক্রম উদ্ধোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী চেম্বার এন্ড কমার্স এর সভাপতি মোহাম্মদ আলী দ্বীন । এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি ইলিয়াস তুহিন রেজা, চেম্বার পরিচালক মীর জাহিদুল ইসলাম জুয়োউদ্দিন খাঁন, বিভাষ কুমার মজুমদার, বদরুজ্জামান প্রমুখ । গাউসুল আযম বিএনএসবি হাসপাতালের ডা: মোল্লা জালাল উদ্দিনের নেতৃত্বে ৭ জন ডাক্তার এ ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করেন । দু’শর অধিক রোগীর চোখ পরিা করে ৬০ জন কে ছানি অপারেশন করার জন্য দিনাজুপরের গাউসুল আযম বিএনএসবি হাসপাতালে নেওয়া হয় ।
পৌর বহুতল মার্কেট নির্মান কাজ উদ্ধোধন
নওগাঁ শহরের গোস্তহাটি মোড় এলাকায় জেলা চামড়া গ্রুপের পৃষ্টপোষকতায় ৬তলা পৌর বহুতল মার্কেট নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে ।
মঙ্গলবাল বেলা ১১ টায় নির্মান কাজের উদ্ধোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো: এনামুল হক । এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, জেলা চামড়া গ্রুপের সভপাতি মমতাজ হোসেন, সাধারন সম্পাদক মো: মাহবুব আলম মিলন, কোষাধ্যক্ষ ফরিদ আকতার সাবেক সভপতি আলাউদ্দিন খাঁন, সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান প্রমুখ । প্রায় ৮০ লাখ টাকা ব্যায়ে বহুতল নির্মান করবে চামড়া গ্রুপ । এতে আধুনিক মার্কেট সহ থাকবে বিপনন দোকান ও অফিস । আধুনিক মানের এ বহুতল নির্মানের মধ্য দিয়ে ক্রেতা বিক্রেতাদের সেবার মান বাড়বে বলে মনে করছে জেলা চামড়া গ্রুপ ।