• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবিতে মার্কসিট পুড়িয়ে প্রতিবাদ

Univercityঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিভাগীয় চেয়ারম্যানের অফিসের সামনে মার্কশিট পুড়িয়েছেন মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দুই শাখার ফলাফলে বৈষম্য করেছেন বিভাগের শিক্ষকরা। বৈষম্যমূলক ফলাফল বাদ দিয়ে নতুন করে মূল্যায়ন করার দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় বিভাগীয় চেয়ারম্যানের অফিসের সামনে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের মার্কশিটে আগুন ধরিয়ে ফলাফল-বৈষম্যের প্রতিবাদ জানান।শিক্ষার্থীরা জানান, মাস্টার্স ১ম সেমিস্টারের ‘ক’ ও ‘খ’ শাখার প্রথমপর্বের ফল ১২ মার্চ প্রকাশিত হয়। ‘ক’ শাখার শিক্ষার্থী রয়েছেন ৯৪ জন। আর ‘খ’ শাখার শিক্ষার্থী রয়েছে ১৩৭ জন। রেজাল্টে ‘খ’ শাখার শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হয়েছে। ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩.৫০ প্রদান করা হয় ২২ জনকে।
অথচ ‘ক’ শাখার ৯৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৮৪ জনের রেজাল্টই ৩.৫০ এর উপরে। তা ছাড়া ‘খ’ শাখায় ৩.৮১ এর উপরে কোনো শিক্ষার্থী মার্ক পাননি। অথচ ‘ক’ শাখায় ২৩ জন শিক্ষার্থী এ ফল পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ফলাফল নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান বিভাগের চেয়ারম্যান করতে পারেন। এ ব্যাপারে করণীয় কী হতে পারে তা নিয়ে আলোচনা চলছে।’
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এ বিষয়ে বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ