• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ, ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান প্রামানিক এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল জানান, ৫থেকে ১২বছরের ৪লাখ ১৬হাজার ৫৬৮টি শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানো হবে সপ্তাহের কর্মসুচীতে।
তিনি জানান, জেলার ১হাজার ৯১৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও স্কুলে না যাওয়া শিশুদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট পৌঁছে দিয়ে আসবেন এছাড়া কর্মসুচী সফলে ১হাজার ১৯৮জন ক্ষুদে ডাক্তার দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ