• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আদিতমারীতে বখাটেদের শাস্তির দাবীতে মানববন্ধন

LALMONIRHAT, 01.04.14 News PCলালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে শিক্ষকসহ ৬ স্কুল ছাত্রীকে পেটানো বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।
লালমনিরহাটের আদিতমারীতে মঙ্গলবার বিকেলে বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও ঘন্টা ব্যাপী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।
এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি’র আদিতমারী উপজেলা শাখা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মোজাম্মেল হক, মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শরওয়ার আলম, সারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব মিয়া।
উল্লেখ্য, গত শনিবার আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় মোবাইল ফোনে ছবি তুলতে না দেয়ায় খাতাপাড়া মাজার এলাকার কতিপয় বখাটেদের হামলায় আদিতমারী উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ ৬ শিক্ষার্থী আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ