সিসি নিউজ: সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে সভাপতি করে গঠিত হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী। অন্যান্য সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এম এ মান্নান, আবদুল ওয়াদুদ, নাজমুল হাসান পাপন, টিপু মুন্সী, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও আখতার জাহান। রবিবার রাতে সংসদ নেতা শেখ হাসিনার সম্মতিক্রমে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটি গঠনের প্রস্তাব করলে তা সংসদে সর্বস্মতিক্রমে কন্ঠভোটে পাস হয়। ওইদিন জাতীয় সংসদের ৯টি কমিটি গঠন করা হয়েছে। এসকল কমিটির সভাপতি পদে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। যার মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদীয় কমিটির সভাপতি রয়েছে।