• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামালপুরে ফেনসিডিলসহ মেজর আটক

Atokসিসি নিউজ: জামালপুরের বকশীগঞ্জ থেকে ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজর ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাসিনুর রহমান জানান, আটক মেজরকে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে রৌমারী-বকশীগঞ্জ-ঢাকা মহাসড়কের কামালপুর এলাকায় পুলিশ ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল আটক করে। সেই সঙ্গে প্রাইভেটকারের যাত্রী ইমতিয়াজ নাসিম, মামুন ও আবু সাঈদকে আটক করা হয়।

রাতে থানায় এনে জিজ্ঞাসাবাদের সময় আটক ইমতিয়াজ নাসিম নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দেন। পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।

ওসি আরো জানান, মেজর ইমতিয়াজ নাসিম চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে কর্মরত। তার বাড়ি ময়মনসিংহ শহরে। তার বাবার নাম ভূঁইয়া এন ইসলাম। ইমতিয়াজ নাসিমের বাবা ময়মনসিংহ শহরের একজন বিশিষ্ট চিকিৎসক।

বর্তমানে মেজর নাসিম ছুটিতে রয়েছেন। তারা কুড়িগ্রামের রাজীবপুর সীমান্ত এলাকা থেকে এসব ফেনসিডিল সংগ্রহ করেন। তাদের গন্তব্য ছিল ময়মনসিংহ।

ওসি মোস্তাসিনুর রহমান আরো জানান, মেজর নাসিমকে ময়মনসিংহ সেনানিবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলেও তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ