• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অল্পের জন্য বেঁচে গেলেন মোশাররফ

Pervez-Musharraআন্তর্জাতিক ডেস্ক: একটি শক্তিশালী বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ।

দ্য ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজি হাসপাতাল থেকে ইসলামাবাদের অদূরে চক শাহাজাদে নিজের খামারবাড়িতে মোশাররফকে স্থানান্তর করা হচ্ছিল।  ইসলামাবাদের ফাইজাবাদ ব্রিজ দিয়ে মোশাররফকে বহনকারী গাড়ি পার হওয়ার পরপরই শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটে।

তাঁকে লক্ষ্য করেই এ বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ২ জানুয়ারি থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সূত্র জানিয়েছে, ব্রিজের নিচে একটি পাইপলাইনের ভেতরে প্রায় চার থেকে ছয় কিলোমিটারজুড়ে বিস্ফোরক উপকরণ রাখা হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মোশাররফ নিরাপদেই তাঁর খামারবাড়িতে পৌঁছেছেন।

উল্লেখ্য, গত সোমবার পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের বিশেষ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ