• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এসএমই মেলা আজ শুরু

timthumb.phpঅর্থ-বাণিজ্য ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার থেকে ৫ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রীর মেলা শুরু হচ্ছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মেলার উদ্বোধন করবেন। এ মেলায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য খাতের পণ্য প্রদর্শিত হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসএমই প্রতিষ্ঠানের ১০০টি স্টল থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রী এ মেলায় একটি সমন্বিত ও বৃহত্তর পরিসরে প্রদর্শন করে বিক্রয় ছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রেতার কাছ থেকে বিক্রয়ের অর্ডার পাওয়ার আশা করছেন আয়োজকরা।
এসএমই ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সমপ্রসারণ এবং উদ্যোক্তাদের পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন মেলার উদ্দেশ্য। এছাড়া পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামতসহ পরামর্শ গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ