ঢাকা: গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে আহত হয়ে তিন কর্মী হাসপাতালে ভর্তি আছেন।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, বৃহস্পতিবার তারা শাহবাগে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ছাত্রলীগ- যুবলীগের কয়েক কর্মী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা পাশের চায়ের দোকান থেকে কেতলি ভরা গরম পানি তাদের ওপর ছুড়ে মারে। এতে আদনান নামে এক কর্মী আহত হয়। তিনি হাসপাতালে ভর্তি।
পরে থানায় অভিযোগ দিতে গেলে সেখানে আরেক দফা হামলা চালানো হয়। এবারের হামলায় আরো দু’কর্মী আহত হয়।
তবে সাতজন আহত হয়েছে এমনটি দাবি করে মঞ্চের কর্মী নাম মাহমুদুল হক মুন্সি (বাধন) জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।