• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

চুম্বনে রক্তাক্ত এমা ওয়াটসনের ঠোঁট

emma-d_20074_0
বিনোদন ডেস্ক: চুম্বন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে ঠোঁট রক্তাক্ত হয়ে গেল ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনের। বাইবেলের কাহিনী নিয়ে ‘নোয়া’ সিনেমার শ্যুটিং চলছে। এই সিনেমাতেই ডগলাস বুথের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যের চিত্রগ্রহণের সময়ই ঠোঁট কেটে রক্ত ঝরে গেল ওয়াটসনের। ওই দৃশ্যের জন্য একাধিকবার চিত্রগ্রহণ করতে হচ্ছিল। ওয়াটসনের ঠোঁট রক্তাক্ত হওয়া পাশাপাশি ডগলাসও নাকে, মুখে ব্যথা অনুভব করছেন বলে একটি ওয়েবসাইটে সংবাদ প্রকাশিত হয়েছে।

ওয়াটসন জানিয়েছেন, ওই দৃশ্য ছিল একটি আবেগপূর্ণ চুম্বনের। এজন্য আমরা সঠিকভাবে ওই দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। প্রথম চার-পাঁচটি টেক ঠিকঠাকই ছিল। কিন্তু ষষ্ঠবারের পরই গোলমাল হয়ে যায়। আমার ঠোঁট থেকে রক্ত পড়তে থাকে। আমার মনে হয় আমি ডগলাসের নাকে আঘাত করে ফেলেছিলাম। আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি। পুরো ব্যাপারটাই ভালো হল না।জানা গিয়েছে, আপাতত, এমা ও ডাগলাস দু’জনেই সপ্তাহে একদিন ঠোঁট ও নাকের চিকিৎসার জন্য ছুটছেন চিকিৎসকের কাছে৷ এর আগে এই ছবির শ্যুটিং ফ্লোরের নোংরা জল খেয়ে জ্বর ও পেটের অসুখে ভুগেছিলেন এমা৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ