• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ভারতকে বিদ্যুৎ করিডোর দিচ্ছে বাংলাদেশ

electricityঢাকা: বাংলাদেশের কাছে এবার বিদ্যুৎ করিডোর পাচ্ছে ভারত। বিনিময়ে ত্রিপুরা থেকে মাত্র ১শ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আশ্বাস দিয়েছে ভারত সরকার। আর করিডোরের বিনিময়ে বাংলাদেশের ওপর দিয়ে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন নিয়ে যাবে ভারত।
বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটির সপ্তম বৈঠকে করিডোর সুবিধার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। আগামী ৬ মাসের মধ্যে প্রাক সমীক্ষা যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতে অরুণাচল প্রদেশে উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশের ওপর দিয়ে সে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে নেওয়া হবে। এ জল বিদ্যুতের উৎপাদন শুরু হবে ২০১৭ সালে। করিডোরের জন্য প্রস্তাবিত সঞ্চালন লাইনের ক্ষমতা হবে ৬ হাজার মেগাওয়াট। ২০১৭ সালের দিকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ এই পথে সরবরাহ হতে পারে। পর্যায়ক্রমে তা বাড়বে।
হোটলে রুপসী বাংলায় অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশ বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম সাংবাদিকদের বিদ্যুৎ করিডোর, ভারত থেকে বিদ্যুৎ আমদানিসহ নানা বিষয়ে অবহিত করেন। এসময় ভারতের বিদ্যুৎ সচিব পিকে সিনহা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ সচিব বলেন, এখনো করিডোরের বিনিময়ে লাভ ক্ষতির হিসাব করা হয়নি। অন্যদিকে ভারতের বিদ্যুৎ সচিব পিকে সিনহা বলেন, বাংলাদেশে যেহেতু সাব স্টেশন থাকছে, তাই বিদ্যুৎ দেয়ার সুযোগ থাকবে। তবে এটা নির্ভর করবে বিদ্যুত কতটুকু সঞ্চালন করা যাবে তার ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ