• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুম্বাইতে সাংবাদিক ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

INDIA-RAPE/আন্তর্জাতিক ডেস্ক: মুম্বাই শক্তিমিল গণধর্ষণ মামলায় তিন অভিযুক্তকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মুম্বাইয়ের এক সেশন আদালত শুক্রবার এই রায় ঘোষণা করেন। আদালত বলেন, ‘আইনের প্রতি এদের কোনো সম্মান নেই। কারণ এরা একাধিকবার একই অপরাধ করেছে। আর এদের সংশোধিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই।’ আদালত রায়ে আরও বলেন, ‘তাছাড়া ওই ধর্ষণের ঘটনায় আক্রান্ত নারী ও তার পরিবার যে ভোগান্তির মধ্য দিয়ে গেছে তা নজিরবিহীন।’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাশিম বাঙ্গালি, বিজয় যাদব ও মোহাম্মদ সলিম আনসারি শক্তিমিলে পরপর দুটি ধর্ষণের ঘটনায় জড়িত ছিল। ২০১৩ সালের জুলাই মাসে প্রথম তারা ১৮ বছর বয়সী এক টেলিফোন অপারেটরকে ধর্ষণ করে।

এর মাত্র এক মাস পরই ২২ বছর বয়সী এক ফটো সাংবাদিককে ওই তিন অপরাধী ধর্ষণ করে। ফটো সাংবাদিককে ধর্ষণের ঘটনায় সিরাজ নামে অপর এক কিশোরও জড়িত ছিল। তাকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ