• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

তরুণীকে হাসপাতালে ভর্তি করে অভিভাবক লাপাত্তা

RNঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অজ্ঞাত এক তরুণীকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে অভিভাবক লাপাত্তা হয়ে গেছে। শুক্রবার দুপুরে ঢামেক হাসপাতালের চিকিৎসা সেবা ইউনিট-১ এর আওতায় ২০৪ নম্বর ওয়ার্ডে ওই তরুণীকে ভর্তি করা হয়।
সূত্র জানায়, দুপুরে অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তি তরুণীকে (২০) ইউনিট-১ এর বিভাগীয় প্রধান ডা. এহসান মাহমুদের আওতাভুক্ত ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। পরে তারা লাপাত্তা হয়ে যায়। বর্তমানে ওই তরুণী অভিভাবকহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ‘ওই তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে’ হাসপাতালের তথ্য বইয়ে এমনটি সংযোজন করে তাকে ভর্তি করা হয়েছিল।
সূত্র আরো জানায়, তরুণীর গলায়, হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখলে প্রাথমিকভাবে অনুমান করা যায় তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। ওই তরুণী বর্তমানে কোনো কথাই বলতে পারছে না। তার চোখ দিয়ে অনবরত পানি ঝড়ছে। ধারণা করা হচ্ছে, সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক না থাকায় পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি। ফলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ