• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনায় সাংসদ ফজলে হোসেন বাদশা

Badsaনাটোর: সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা। তবে তিনি আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের নাটোরের হাটিকামরুল এলাকার রাজাকারের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাংসদ বাদশার ব্যক্তিগত সহকারী ও সফর সঙ্গী হিমেল জানান, শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে সাংসদ বাদশাসহ দলের আরো তিনজন নেতা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। গাড়িটি হাটিকামরুল এলাকায় পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এর ফলে সাংসদকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সাংসদ বাদশা আহত হন। তবে তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন। সাংসদ বাদশাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন জানান, ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৪-৮৭৬২) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
তিনি আরো জানান, রাত সোয়া ১০টার দিকে সাংসদ বাদশা ও তার সফরসঙ্গীরা অন্য একটি গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ